Web Analytics

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি রাজধানীর মতিঝিল ও কমলাপুর এলাকার ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার দাবি জানিয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সমিতির নেতারা জানান, প্রায় ২৫ বছর ধরে এসব ওয়ার্কশপ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হলে হাজারো শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে এবং দেশের চলমান যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। তারা মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান।

সমিতি অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম স্থগিত, পর্যাপ্ত সময় প্রদান এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে খাতটিকে টেকসইভাবে পরিচালনার দাবি জানায়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম।

12 Apr 26 1NOJOR.COM

মতিঝিল-কমলাপুরে ১৭২ ওয়ার্কশপ উচ্ছেদ স্থগিতের দাবি জানাল মালিক সমিতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।