সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ঘোষণা করেছেন যে ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হবে। তিনি বলেন, প্রায় আড়াই কোটি মানুষের এই শহরে প্রতি বছর ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে আধুনিক ল্যাবে রূপান্তর করা হবে। রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ে ডিএনএ স্ক্রিনিং ল্যাবগুলোকে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে। তিনি বলেন, বর্তমান ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের বেশি পুরনো হওয়ায় কার্যকারিতা কমে গেছে, তাই নতুন যন্ত্রপাতি স্থাপন জরুরি। সব ফরেনসিক ডিএনএ রিপোর্টকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বিত ডাটাবেজে সংরক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সভায় জনবল নিয়োগ, ডাটাবেজ তৈরি, ডিএনএ আইন সংশোধন, যোগ্য কর্মী নিয়োগ ও নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।