দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। জেলার ১১টি আসনের মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী এবং দুই প্রার্থীর অযোগ্য ঘোষণার কারণে অন্তত ছয়টি আসনে বিএনপির পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এসব আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১০-দলীয় জোটের প্রার্থীরা তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কুমিল্লার ১১ আসনে মোট ৮১ জন প্রার্থী প্রতীক পেয়েছেন, যার মধ্যে ৭৬ জন দলীয় এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক সূত্রগুলো জানায়, ২০২৪ সালের আগস্টের পর দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি হয়েছে, যার প্রভাব কুমিল্লার নির্বাচনে স্পষ্ট। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ১২টির মধ্যে ১১টি আসনে জয়ী হলেও এবার পরিস্থিতি ভিন্ন।
বিশ্লেষকদের মতে, কুমিল্লা–২, ৪, ৯, ১০ ও ১১ আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, অন্যদিকে যেখানে দলীয় কোন্দল নেই, সেখানে বিএনপি এখনো শক্ত অবস্থানে রয়েছে।
কুমিল্লা নির্বাচনে বিএনপির কোন্দলে জামায়াত-এনসিপির অবস্থান শক্ত হচ্ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।