Web Analytics

বাংলাদেশ লেবার পার্টি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক বক্তব্যকে সাংবিধানিক শপথের পরিপন্থি বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, রাষ্ট্রপতির বক্তব্য সংবিধানে নির্ধারিত নিরপেক্ষতা, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং অনুরাগ-বিরাগমুক্ত আচরণের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

ডা. ইরান বলেন, রাষ্ট্রপতির শপথ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক ও সাংবিধানিক ভিত্তি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে এমন রাজনৈতিক ভাষ্য রয়েছে যা একটি পক্ষকে সুবিধাজনক অবস্থানে উপস্থাপন করে এবং অন্য পক্ষের প্রতি বিরূপ মনোভাবের ইঙ্গিত দেয়। লেবার পার্টি মনে করে, রাষ্ট্রীয় গোপনীয়তা বা রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত কোনো বিষয় জনসম্মুখে প্রকাশ করাও শপথ ভঙ্গের শামিল।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ উদ্ধৃত করে ডা. ইরান বলেন, রাষ্ট্রপতি জাতির ঐক্য ও ধারাবাহিকতার প্রতীক, তাই তার বক্তব্য হওয়া উচিত সর্বদলীয় আস্থা সৃষ্টিকারী ও ভারসাম্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাষ্ট্রপতি শপথের ভাষা ও সংবিধানের চেতনার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করবেন।

26 Feb 26 1NOJOR.COM

রাষ্ট্রপতির বক্তব্যে শপথভঙ্গ ও নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ লেবার পার্টির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।