নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চার সদস্যের একটি ডিবি দল আসামি ধরতে গেলে আসামিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
হামলাকারীরা আহত তিন পুলিশ সদস্যকে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে। পরে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে উপপরিদর্শক মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আহতদের ঢাকায় পাঠানো হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় ডিবির তিন সদস্য আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।