Web Analytics

ব্রিটিশ সাংবাদিক ডেভিড হার্স্ট লিখেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়ে বিশ্বক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। তার মতে, বশ্যতার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আরব বিশ্বের জন্য শক্তিশালী বার্তা, যা দেখিয়েছে দৃঢ়সংকল্প থাকলে মার্কিন ও ইসরাইলি আধিপত্য প্রতিহত করা সম্ভব। হার্স্ট উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের আলোচনাগুলো বারবার ব্যর্থ হয়েছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব ব্যর্থতার পেছনে ভূমিকা রেখেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে ইরান তার অবস্থান আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার ও ওমানের সমন্বয়ে নতুন এক সুন্নি জোটের উত্থান ঘটেছে, যা যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রভাববলয় থেকে ভিন্ন। হার্স্টের মতে, ইসলামি প্রজাতন্ত্রের টিকে থাকা ইসরাইলের আঞ্চলিক পরিকল্পনাকে ব্যর্থ করেছে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব কমিয়ে দিয়েছে।

হার্স্টের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের এই স্থিতিশীলতা আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করেছে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় পড়েছেন।

26 May 26 1NOJOR.COM

হার্স্টের মতে, ইরানের প্রতিরোধে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে গেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।