Web Analytics

ঢাকার মেট্রোরেল প্রকল্পে অতিরিক্ত নির্মাণ ব্যয় ও ঋণের চাপ কমাতে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। শুক্রবার আইপিডি আয়োজিত ‘মেট্রোরেলের ব্যয় বৃদ্ধি ও পরিকল্পনায় ন্যায্যতা’ শীর্ষক অনলাইন সেমিনারে বক্তারা এই দাবি তোলেন। একই সঙ্গে বাস, বিআরটি, কমিউটার রেল ও পথচারীবান্ধব অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

বক্তারা বলেন, বিকল্প পরিবহনব্যবস্থার যথাযথ বিশ্লেষণ ছাড়াই ব্যয়বহুল মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়ায় ঢাকার পরিবহন পরিকল্পনায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, গত এক দশকে বাসব্যবস্থার উন্নয়ন হয়নি এবং বাস রুট রেশনালাইজেশন কার্যকর রাখা হয়নি। বিনিয়োগের পরও এক হাজার কোটি টাকার বিআরটি প্রকল্প চালুর উদ্যোগ নেই, অথচ আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে নতুন তিনটি মেট্রোরেল অনুমোদন দেওয়া হয়েছে।

আইপিডি বিশ্বব্যাপী উন্মুক্ত দরপত্র, স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে ব্যয় যাচাই এবং দেশীয় প্রকৌশলী ও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়, ঋণের কিস্তি, ভর্তুকি ও সম্ভাব্য টিকিটমূল্যের হিসাব প্রকাশের প্রস্তাবও দিয়েছে। এছাড়া বাস ফ্র্যাঞ্চাইজি, কমিউটার ট্রেন, ফুটপাত ও সাইকেল লেনের সংযোগ এবং বিআরটি ও লাইট রেলের স্বাধীন লাভ-ক্ষতি বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

19 Sep 26 1NOJOR.COM

মেট্রোরেল ব্যয় কমাতে উন্মুক্ত দরপত্র ও সমন্বিত পরিবহন বিনিয়োগের দাবি আইপিডির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।