Web Analytics

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। রোববার জাতীয় সংসদে সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মানুষের ওপর ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বলে তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজন কমানোর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় নিয়ন্ত্রণ করে সরকারি ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারের অর্থের ওপর চাপ কমবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতে ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করা, অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার এবং বিনিয়োগকারী বাড়ানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ ঠেকাতে সরকার প্রতিবছর ঋণ গ্রহণের পরিকল্পনা করবে।

07 Sep 26 1NOJOR.COM

মার্চ পর্যন্ত দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।