Web Analytics

বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগ মোকাবিলা ও আবহাওয়ার পূর্বাভাসের মধ্যে সমন্বয় জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি প্রতিষ্ঠান সরাসরি দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হলেও পৃথক মন্ত্রণালয়ের অধীনে থাকায় মাঠপর্যায়ে সমন্বয়ের ঘাটতি দেখা দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে দুর্যোগ মন্ত্রণালয় ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, একীভূতকরণ সম্পন্ন হলে একক নির্দেশনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, উদ্ধার তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সহজ হবে।

দুর্যোগ মন্ত্রণালয়ের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগাম সতর্কবার্তা প্রচার, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকর হবে। এতে প্রশাসনিক জবাবদিহিতা বাড়বে, সম্পদ ব্যবস্থাপনা উন্নত হবে এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া কাঠামো আরও শক্তিশালী হবে।

13 Jul 26 1NOJOR.COM

ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।