সারা দেশের ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের দাপ্তরিক ব্যবহারের বাইসাইকেল বদলের সময়সীমা কমিয়েছে সরকার। দফাদার ও মহল্লাদাররা এখন থেকে পাঁচ বছরের বদলে প্রতি তিন বছর অন্তর একটি করে নতুন বাইসাইকেল পাবেন। এ বিষয়ে সোমবার স্থানীয় সরকার বিভাগ পরিপত্র জারি করেছে।
গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিপত্রে জানানো হয়। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল-সংক্রান্ত অংশ সংশোধন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্তে গ্রামপুলিশের প্রধান দফাদার এবং সদস্য মহল্লাদারদের জন্য তিন বছর পরপর বাইসাইকেল দেওয়ার কথা বলা হয়েছে। তবে আগের পরিপত্রের অন্য শর্তাবলি ও অন্যান্য সরঞ্জাম পাওয়ার বিধানে কোনো পরিবর্তন আনা হয়নি।
গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদাররা এখন প্রতি তিন বছর পর বাইসাইকেল পাবেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।