বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) গত ১৫ বছরে নিয়োগ, পদোন্নতি ও প্রকল্পে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের ২৩ এপ্রিল বিটিআরসিতে অভিযান চালিয়ে দুদক নথিপত্র জব্দ করে এবং সরকারি বিধি লঙ্ঘনের প্রমাণ পায়। প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, বিটিআরসিতে একটি সিন্ডিকেট গড়ে উঠে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) প্রকল্পে ১১৮ কোটি টাকার অনিয়ম, টেন্ডার কারসাজি, বিদেশ সফরে অনিয়ম এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া ২০২৫ সালের টেলিকম নীতিমালা প্রণয়নে পক্ষপাতিত্বের প্রমাণও মিলেছে।
দুদক জানিয়েছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।
বিটিআরসির নিয়োগ ও প্রকল্পে বড় অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।