Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান শুরুর ২৬ দিন পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তীব্রভাবে কমে গেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, মাত্র ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট, যা আগের সপ্তাহের ৪০ শতাংশ থেকে কমেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান হামলার পর জ্বালানির দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ বেড়েছে।

জরিপে দেখা গেছে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং ২৯ শতাংশ তার অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সমর্থন করেন—যা তার মেয়াদের সর্বনিম্ন। তবে রিপাবলিকানদের মধ্যে তার অবস্থান এখনো শক্তিশালী, যদিও জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় অসন্তুষ্ট রিপাবলিকানদের হার ২৭ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।

ইরান হামলার প্রতি জনসমর্থনও কমেছে। বর্তমানে ৩৫ শতাংশ মার্কিনি হামলাকে সমর্থন করছেন, যা আগের সপ্তাহে ছিল ৩৭ শতাংশ। বিপক্ষে মত দিয়েছেন ৬১ শতাংশ। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

26 Mar 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ ও ব্যয়বৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬ শতাংশে নেমেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।