Web Analytics

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালা বাজারে সন্দেহজনক চলাফেরার অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। রোববার, ২ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।

আটকরা হলেন ওসমানীনগরের নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, বাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে তল্লাশি চালান।

তল্লাশির সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে উদ্ধার হওয়া অস্ত্রসহ তিনজনকে ওসমানীনগর থানায় নেওয়া হয় এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। থানার ওসি গাজী মোস্তফা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

03 Aug 26 1NOJOR.COM

দক্ষিণ গোয়ালা বাজারে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।