বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক ও পরিবেশগত মানদণ্ড মেনে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য দেশের সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডকে ধীরে ধীরে গ্রিন সার্টিফিকেশনের আওতায় আনা, যাতে বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়।
পরে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে শিল্পের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, একসময় পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তাহীনতার কারণে এ শিল্প আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল, তবে আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার ফলে এখন উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং কয়েকটি ইয়ার্ড আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
তিনি আরও জানান, একসময় বিশ্বের রিসাইক্লিংয়ের জন্য বিক্রিত প্রায় ৪৫ শতাংশ জাহাজ বাংলাদেশে ভাঙা হতো, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতা ও নীতিগত চ্যালেঞ্জের কারণে অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। সরকার এখন শিল্পটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করে পুনরায় শীর্ষস্থান অর্জনে কাজ করছে এবং হংকং ও বাসেল কনভেনশন বিষয়ে নীতিগত অবস্থান পর্যালোচনা করছে।
বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক মানে জাহাজ রিসাইক্লিং করছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।