বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিরোধী দল ও পতিত স্বৈরাচারের মধ্যে আঁতাত এবং অর্থ সরবরাহের অভিযোগে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রাজশাহীর জনসভায় এ বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার দাবি করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
জালালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক হলে দেশবাসীর সামনে অভিযোগের বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে হবে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, গোয়েন্দা তথ্য থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রশ্ন উঠবে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি না থাকলে এমন স্পর্শকাতর বিষয় তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কেন, তারও জবাব দিতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংশ্লিষ্টদের বিচার এবং প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার জরুরি বলে তিনি উল্লেখ করেন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের বদলে সরকার জাতীয় ঐক্য দুর্বল করছে বলেও অভিযোগ করেন তিনি।
আঁতাতের অভিযোগে প্রমাণ ও ব্যাখ্যা চাইল খেলাফত মজলিস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।