Web Analytics

ইসরাইলের প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিদ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করে এটিকে “রাজনৈতিক বিপর্যয়” বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লাপিদ অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরাইল আলোচনার টেবিলেও ছিল না।

লাপিদ বলেন, সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে এবং জনগণ ধৈর্য দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন, নেতানিয়াহু নিজেই যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার কোনোটিই অর্জিত হয়নি। নেতানিয়াহুর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস বা দুর্বল করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিষ্ক্রিয় করা এবং তেহরানের প্রভাব কমানো।

লাপিদের মতে, নেতানিয়াহুর ঔদ্ধত্য, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাবে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে ইসরাইলের বহু বছর সময় লাগবে।

08 Apr 26 1NOJOR.COM

ইরান যুদ্ধবিরতিকে রাজনৈতিক বিপর্যয় বললেন লাপিদ, নেতানিয়াহুকে ব্যর্থতার দায়ে অভিযুক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।