Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশে বিএনপি ও ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের ঘটনাকে এর জ্বলন্ত উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

নাহিদ বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন, কিন্তু ওই সময় প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। শাকিলের মৃত্যুর পর এমপির ছেলেকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এমপি কীভাবে দায় এড়াবেন, সে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, ক্ষমতাসীন দলের রাজনীতি করেও অনেকে নিরাপত্তা বা প্রতিকার পান না।

নাহিদ ইসলাম শক্তিশালী প্রতিষ্ঠান, দলনিরপেক্ষ বাহিনী ও স্বাধীন বিচারব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, কোনো ঘটনা ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনীকে নাগরিকের ইনসাফ নিশ্চিত করতে হবে এবং অপরাধীর ক্ষমতা বা ভুক্তভোগীর অবস্থান বিবেচনা করা যাবে না। তিনি শাকিল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

29 Oct 26 1NOJOR.COM

শাকিল ইসলাম হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নাহিদ ইসলাম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।