Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নব্য জালিম ও ফ্যাসিস্টদের মসনদ টিকবে না। শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের (হাতপাখা) সমর্থনে আয়োজিত জনসভায় তিনি বলেন, এবারের নির্বাচন হবে অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের বিজয়ের প্রতীক।

তিনি সতর্ক করে বলেন, যারা ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে চান, তাদের নিজেদের কর্মকাণ্ডের দিকে তাকাতে হবে। ফেরাউন ও নমরুদের মতো জালেমদের ক্ষমতা যেমন টেকেনি, তেমনি দুর্নীতিবাজদের মসনদও টিকবে না বলে মন্তব্য করেন তিনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি ৫৪ বছরের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন দেয়নি এবং সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

জনসভা উপলক্ষে কলাপাড়া শহরে হাতপাখা প্রতীকের সমর্থনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

08 Feb 26 1NOJOR.COM

চরমোনাই পীরের ঘোষণা, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুর্নীতিবাজদের পতন ঘটবে

Person of Interest

logo
No data found yet!