Web Analytics

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমেন মেহেদী, তার স্ত্রী ও ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৫ আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নিশ্চিত করেন।

কারাগারে পাঠানো অন্য চারজন হলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরি সরকার। তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

শান্তা ফারজানা ও মোমেন মেহেদীর পক্ষে একাধিক আইনজীবী থাকায় ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্তের পর তাঁদের জামিন শুনানি হবে বলে জানানো হয়েছে। মামলায় কোনো রিমান্ড আবেদন না থাকায় তাঁদের মূল এজলাসে তোলা হয়নি। এজাহার অনুযায়ী, ৪ আগস্ট প্রেস ক্লাবের সামনে মিছিলকে কেন্দ্র করে হামলা ও কয়েকজনকে আহত করার অভিযোগে ছয়জনের নামসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

06 Aug 26 1NOJOR.COM

শাহবাগের সন্ত্রাসবিরোধী মামলায় মেহেদী-শান্তাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।