ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কানুদাসকাঠি এলাকার বাসিন্দা মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোসা. রুপিয়া বেগম ও মোসা. শিউলি বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুপিয়া বেগম ও শিউলি বেগমকে তিন মাস করে এবং কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই দণ্ডাদেশ ঝালকাঠি জেলায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক কারবারির কারাদণ্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।