Web Analytics

ঢাকার পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-১৬ আসনের পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কার্যক্রমটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

আমিনুল হক বলেন, রাজনৈতিক পরিচয় বা দলীয় সমর্থন বিবেচনা না করে যোগ্য পরিবারের নারীদের নিরপেক্ষভাবে সহায়তা দেওয়া হবে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী পরিবারের নারীরাও সমানভাবে কার্ডের সুবিধা পাবেন বলে তিনি জানান। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নিচ্ছেন। তথ্য সংগ্রহ শেষে যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে।

তিনি জানান, চলতি বছরের মধ্যেই সারা দেশে প্রায় ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে এবং কর্মসূচিটি পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। পল্লবী ও রূপনগরের উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে একটি বিশেষ পাইলট প্রকল্প শুরু হয়েছে বলেও তিনি জানান। আলীনগরে আধুনিক সরকারি হাসপাতালের জন্য প্রায় ১০ একর জমি বরাদ্দের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

14 Oct 26 1NOJOR.COM

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নারীদের মাসে আড়াই হাজার টাকা সহায়তার ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।