Web Analytics

দিনাজপুরের বিরামপুরে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২০ থেকে ২৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি জানায়, বিএসএফ কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজন ভারতীয়কে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। যুবক রাখেন মোল্লা বলেন, তাঁর চিৎকারে পোস্টে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন জানান, প্রথম দফা প্রতিহতের পর পাশের একটি এলাকা দিয়ে আবার চেষ্টা করা হলেও গ্রামবাসীর বাধায় সেটিও ব্যর্থ হয়। শূন্যরেখার বাসিন্দা নুর ইসলাম জানান, তিনি ২৮ জনকে দেখেছেন; তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিলেন। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি লাঠি হাতে নারী-পুরুষ গ্রামবাসী বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে ও টহলে রয়েছেন।

07 Sep 26 1NOJOR.COM

বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।