জনপ্রশাসন মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তারা নির্বাচনী আচরণবিধি তদারকি, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে দিকনির্দেশনা দেবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে যোগ দেবেন এবং এর আগে প্রশিক্ষণ গ্রহণ করবেন। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী, ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত তারা নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব বণ্টন ও এলাকা নির্ধারণ করবেন।
প্রতিদিনের মোবাইল কোর্ট কার্যক্রম নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে, যাতে নির্বাচনী সময়ের আইন-শৃঙ্খলা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ