Web Analytics

রংপুরে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে শনিবার ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, রংপুর প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে। তারা অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব নিলেও সময়ের ব্যবধানে সেই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে। বক্তারা সতর্ক করে বলেন, জনগণের রায় অগ্রাহ্য করা হলে এর রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

বক্তারা আরও বলেন, জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী জনগোষ্ঠী চরম ভোগান্তিতে পড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান এবং সতর্ক করেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

26 Apr 26 1NOJOR.COM

রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ, গণভোট বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।