Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিকভিত্তিক ও সম্পূর্ণ পেপারলেস করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বেরিয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন এবং পুঁজিবাজার ও আর্থিক খাত আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যেই অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠা করা হয়েছিল। সাধারণ মানুষের সঞ্চয়কে আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে এনে জাতীয় অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করাও এর উদ্দেশ্য ছিল। তিনি বলেন, দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অতিরিক্ত খুচরা বিনিয়োগকারীনির্ভর, যেখানে বিশ্বের অধিকাংশ পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পরিচালনা করেন। এ অবস্থার পরিবর্তনে আইসিবিকে ভূমিকা রাখতে হবে।

অর্থমন্ত্রী জানান, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও আইসিবিসহ পুঁজিবাজারের সব স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। এখন থেকে লিস্টিং আবেদন, অনুমতি ও সিদ্ধান্ত গ্রহণের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, আর্থিক খাতের শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে না।

01 Oct 26 1NOJOR.COM

পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সম্পূর্ণ পেপারলেস কার্যক্রমের আহ্বান অর্থমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।