Web Analytics

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকার মগবাজার এলাকার একটি কক্ষে ধারণ করা ওই ভিডিওগুলোতে তাকে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর দলীয় সমর্থকরা প্রথমে দাবি করেন, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। পরে এমপি নিজেই জানান, ওই তরুণী মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী।

তবে তাদের বিয়ের কাবিননামা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহ জানিয়েছেন, সোমবার রাতে ফোনে তাকে বিয়ের তথ্য জানানো হয় এবং তিনি ঢাকায় দেওয়া তথ্যের ভিত্তিতে কাবিননামা প্রস্তুত করেন। তিনি স্বীকার করেন, বিয়ের সময় বা স্থান সম্পর্কে তিনি জানেন না। কাবিননামায় মরিয়মের জন্ম তারিখ ২০০৮ সালের ২২ মে উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানায়, ২২ জুন এমপি নজরুলের স্বাক্ষর করা মরিয়মের একটি বায়োডাটায় তার বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

22 Jul 26 1NOJOR.COM

ভাইরাল ভিডিও ও কাবিননামা বিতর্কে জামায়াত এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।