Web Analytics

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেন। শ্রমিকেরা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন বস্তু ফেলে যান চলাচল বন্ধ করে দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত টানা প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ চলছিল।

অবরোধে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ঢাকামুখী কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক এবং শত শত ছোট যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী, বিশেষত নারী ও শিশুরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে, আর শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

02 Nov 26 1NOJOR.COM

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মহাসড়ক অবরোধে ২৫ কিলোমিটার যানজট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।