Web Analytics

বগুড়ার বারপুরে শামীম হোসেন নামে ৩৫ বছর বয়সী এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। নিহত শামীমের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত শামীম বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। স্বজনদের অভিযোগ, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ বি এম শাফি, তার ছেলে ছাত্রদল নেতা নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন এ ঘটনায় সরাসরি জড়িত।

শামীমের শাশুড়ি ছোবেদা বেগম বলেন, নিকটাত্মীয়ের দাফনে অংশ নিতে তিনি বারপুরে গিয়েছিলেন। রাতে হাঁটার সময় তাকে আটক করে মারধর করা হয় এবং পায়ের রগ কেটে পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

01 Sep 26 1NOJOR.COM

বগুড়ার বারপুরে মারধর ও পায়ের রগ কাটার পর যুবকের মৃত্যুর অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।