দিনভর সভাস্থল নিয়ে অনিশ্চয়তার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় সভাটির পুনরায় অনুমোদন দেওয়া হয় এবং রাত ৭টায় অনুষ্ঠান শুরু হয়। এতে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।
শুরুতে শিল্পকলা একাডেমিতে এনসিপির সভা হওয়ার কথা থাকলেও একই স্থানে কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার ভেন্যু বাতিলের কথা জানানো হয়। এরপর সভার জন্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং পরে জেলা পরিষদ মিলনায়তনের নাম আলোচনায় আসে।
শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপি নেতৃবৃন্দ ও কওমি ছাত্রদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর কওমি ছাত্ররা শিল্পকলায় তাদের ঘোষিত কর্মসূচি থেকে সরে আসে এবং এনসিপির কর্মসূচিতেও বাধা না দেওয়ার কথা জানায়। দীর্ঘ আলোচনা ও একাধিকবার স্থান পরিবর্তনের পর শিল্পকলা একাডেমিই চূড়ান্ত সভাস্থল হয়।
ভেন্যু অনিশ্চয়তার পর শিল্পকলা একাডেমিতে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া সভা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।