Web Analytics

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৫ এপ্রিল বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা করেছিল, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৩২ দফায় দাম বেড়েছে এবং ২৪ দফায় কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

23 Apr 26 1NOJOR.COM

বাজুস ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম কার্যকর করেছে সকাল ১০টা থেকে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।