খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশিদুল ইসলাম খানকে শনিবার স্ট্যান্ড রিলিজ করা হয়। খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড়ে এক সুধী সমাবেশে তিনি বলেন, জনগণের দেওয়া অপরাধসংক্রান্ত তথ্য ফাঁস করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ সদর দপ্তর থেকে পরিপত্র জারি করে রোববারের মধ্যে তাকে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, এমন বক্তব্যে বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, জনসম্মুখে দেওয়া বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। রাশিদুল ইসলাম পরে জানান, তিনি ঢাকার পথে রয়েছেন এবং সহকর্মীদের আঘাত দেওয়ায় অনুতপ্ত।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক নাগরিক খুলনার অপরাধ দমন ও পুলিশের অনিয়মের বিরুদ্ধে রাশিদুল ইসলামের অবস্থানকে সমর্থন জানিয়েছেন, অন্যদিকে অনেকে বাহিনীর শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
খুলনায় তথ্য ফাঁস নিয়ে বক্তব্য ভাইরাল, অতিরিক্ত কমিশনার রাশিদুল ইসলামকে অপসারণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।