Web Analytics

রাজধানীর ডেমরা পুলিশ লাইনের একটি ভবনের কক্ষ থেকে শুক্রবার ভোরে সাইদুল ইসলাম (২১) নামে এক তরুণ পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ থেকে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রায় ১৬ ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে তিনি হতাশার কথা লিখে মা-বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ‘দ্য ইন্ড’ শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

নিহত সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তার চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে তিনি কিছুদিন ধরে চরম বিষণ্নতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি সপ্তম তলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

17 Jul 26 1NOJOR.COM

ফেসবুকে বিদায়বার্তা দিয়ে ঢাকায় তরুণ পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।