Web Analytics

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ৮০০ জনের বেশি ফিলিস্তিনি শিক্ষককে হত্যা করেছে এবং ৩,৩০০ জনের বেশি শিক্ষককে আহত করেছে। বিশ্ব শিক্ষক দিবসের আগের রোববারের এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শিক্ষকরা শিক্ষার অধিকার রক্ষায় কঠিন অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রণালয়ের মতে, গাজা ও পশ্চিম তীরের শিক্ষা খাত চলমান যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। ১৭০ জনের বেশি শিক্ষক এখনো কঠিন পরিস্থিতিতে আটক রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শত শত চেকপয়েন্টে চলাচল-নিষেধাজ্ঞা ও হয়রানি শিক্ষকদের দুর্ভোগ বাড়িয়েছে, বিশেষত হেবরনের দক্ষিণের মাসাফের ইয়াত্তা, মধ্য পশ্চিম তীরের আল-মুঘাইয়ির, জর্ডান উপত্যকা এবং এরিয়া সি এলাকায়।

মন্ত্রণালয় বলেছে, ক্লিয়ারেন্স রেভিনিউ আটকে রাখায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সংকট তীব্র হয়েছে এবং সরকারি কর্মচারীদের পূর্ণ বেতন দেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিক্ষা ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে লঙ্ঘন বন্ধে ও শিক্ষার্থী-শিক্ষাকর্মীদের আন্তর্জাতিক সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। আটক শিক্ষকদের মুক্তি ও আটকে রাখা আর্থিক পাওনা আদায়েও চাপ তৈরির আবেদন করা হয়েছে।

05 Oct 26 1NOJOR.COM

ফিলিস্তিনি মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধ শুরুর পর গাজায় ৮০০-এর বেশি শিক্ষক নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।