নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পর নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ৫ হাজার ৬৪৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি এ তথ্য জানিয়েছে। হাজার হাজার পরিবার এখনো বাস্তুচ্যুত, আর উদ্ধারকারীরা নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে মাত্র ১১২টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়ায় ১ হাজার ৩৩৩টি মরদেহ সাময়িকভাবে দাফন বা সৎকার করা হয়েছে। চীন সীমান্তের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। স্বজন, ঘরবাড়ি ও জীবিকা হারানো পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে।
নেপাল সরকারের প্রাথমিক হিসাবে, সামগ্রিক পুনর্গঠন ও পুনর্বাসনে প্রায় ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। বন্যায় প্রায় ৩৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাড়ে সাত হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পরিস্থিতি সরকারকে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল পুনর্বাসন সংকটের মুখে ফেলেছে।
নেপালে বন্যায় নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ অন্তত ৫,৬৪৪ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।