নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সবুজ হোসেনের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয়রা। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, এমন শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে চার হত্যার মামলায় অভিযুক্ত ভাগিনা সবুজ হোসেন, তার পিতা আ. সামাদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
নওগাঁয় চার খুনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয়রা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।