Web Analytics

যুক্তরাষ্ট্র ইরান-সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদসংশ্লিষ্ট অপরাধে অভিযোগ গঠন করেছে। ওয়াশিংটনের দাবি, তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন এবং গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার জানিয়েছে, মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি ও মোহাম্মদ আলি আল-হাসানি আইআরজিসি এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় কয়েকটি সাদা ভ্যানে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু নেওয়ার কথা ছিল। এসব ভ্যানকে জ্বালানি সরবরাহের গাড়ি হিসেবে সাজানোর পরিকল্পনাও ছিল। মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্যদের ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। ৩২ বছর বয়সি আল-সাদি তার মা ও বোনের সঙ্গে সাংকেতিক ভাষায় ফোনে কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে সমন্বয় করেন। আল-সাদি নিউইয়র্কের কারাগারে আছেন।

ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়। ইরান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র ফেয়ারফোর্ড থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় এবং সম্ভাব্য ইরানি হুমকির খবরের পর আরএএফ মিলডেনহল থেকে অন্তত ১২টি সামরিক বিমান সরানোর তথ্য পাওয়া গেছে।

11 Nov 26 1NOJOR.COM

ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলা পরিকল্পনার অভিযোগে তিন ইরান-সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।