Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি আকাশচুম্বী ভবনে মঙ্গলবার অজ্ঞাত বস্তু আঘাত হানলে অন্তত ১১ জন আহত হন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। প্রতিবেদনে হামলাটির জন্য ইয়েমেনের হুথি যোদ্ধাদের দায়ী করা হয়েছে। আহতদের মধ্যে দুইজন সৌদি নাগরিক এবং নয়জন বিদেশি নাগরিক রয়েছেন।

বিদেশি আহতদের মধ্যে ভারতের দুইজন, নেপালের তিনজন ও মিসরের চারজন নাগরিক রয়েছেন। খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এক্সে দেওয়া পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে লক্ষ্যবস্তু বলা হয়েছে।

জোটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তদন্ত চলছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় এটি দ্বিতীয় হামলা। আগের হামলায় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছিল। মঙ্গলবার কোন ভবন আক্রান্ত হয়েছে, তা জোট আনুষ্ঠানিকভাবে জানায়নি; তবে তিন প্রত্যক্ষদর্শী পিআইএফের আকাশচুম্বী ভবনটিকেই লক্ষ্যবস্তু বলে জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে মাইকযুক্ত গাড়ি থেকে পথচারীদের আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

25 Nov 26 1NOJOR.COM

রিয়াদের আর্থিক জেলায় হুথি হামলায় ১১ জন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।