রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জানান, বিকেল ৩টা ১০ মিনিটে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
এর আগে সকালে সিটি স্ক্যানের রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন।
জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মেডিক্যাল বোর্ডের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. রফিক।
বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্তে এভারকেয়ারে নেওয়া হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।