রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েকের পাওনিয়ার বেজে গভীর রাতে অগ্নিকাণ্ডে সার্ভার রুম ও আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত, ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাস্টমস বিল্ডিং ও ক্যান্টিনে বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে এবং গরমে শ্রমিকদের দুর্ভোগ হচ্ছে। প্রকল্প পরিচালক ড. কবীর হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রূপপুর প্রকল্পে আগুনে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।