নাটোরের বড়াইগ্রামে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীর ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল। রোববার সকালে দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ইকবাল হোসেন গুরুমশৈল মহল্লার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি গত এক বছর ধরে তার ১৬ বছর বয়সী শ্যালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং চলতি বছরের ১০ জানুয়ারি রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। ৩ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ১০ এপ্রিল পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, ভুক্তভোগীর বাবা অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এবং তদন্ত চলছে।
নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।