দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্ব ও সততার পরিচয় দিতে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য ও সততার পথে থেকে সমৃদ্ধ দেশ গড়তে হবে।
মন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে কর্মকর্তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করতে হবে। তিনি সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের মান বজায় রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেন। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
তার বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বিএনপির ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্ব ও সততার আহ্বান ত্রাণমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।