পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেছেন। সোমবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকেই তাদের ত্যাগ যথেষ্ট উপলব্ধি করেন না। অনুষ্ঠানটির আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশের প্রতি ভালোবাসা ও সম্মান রক্ষায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী শান্তিরক্ষীদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান, উল্লেখ করেন যে তারা জানেন না প্রিয়জন ফিরে আসবেন কি না, তবুও দেশপ্রেম থেকে এই দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তিগতভাবে ও সরকারের পক্ষ থেকে তাদের স্যালুট জানান এবং বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।
ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ, কমোডোর (অব.) এম তাজিম উদ্দিন ভুঁইয়া ও এয়ার কমোডর মোহাম্মদ মুতাসির রহমান (এলপিআর) বক্তব্য দেন।
জাতিসংঘ মিশনে জীবন ঝুঁকি নেওয়া শান্তিরক্ষীদের সম্মান জানালেন শামা ওবায়েদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।