Web Analytics

সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানি না। হারুন জানান, বৈঠকে দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। আমরা দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি। আরো বলেন, নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়েছেন। সেই বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেফতার হননি- তা বুঝতে পেরেছি। হারুন বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। এছাড়া প্রতিটি প্রার্থী যেন সমান মর্যাদা পায়, তা বলেছি।

14 Aug 25 1NOJOR.COM

দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানি না: সাম্যবাদী দলের (এমএল) সভাপতি হারুন চৌধুরী

Person of Interest

logo
No data found yet!