নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী হিসেবে তার এমন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং সরকারি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত ও পরবর্তী আইনানুগ প্রশাসনিক কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষা সংশ্লিষ্টরা সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।