বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফরের অংশ হিসেবে বুধবার হিরোশিমার পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক এবং সেখানে পিএইচডি গবেষণারত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এবং তিন দিন পর নাগাসাকিতে ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি বোমা ফেলা হয়। ওই বছরের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তীতে বিকিরণজনিত রোগে আরও প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষের মৃত্যু ঘটে।
২০২৬ সালেও হিরোশিমা শহর সেই মর্মান্তিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে, যেখানে বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনের ভগ্নাবশেষ আজও ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
জাপান সফরে হিরোশিমার পিস পার্ক পরিদর্শন করলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।