Web Analytics

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। শনিবার যৌথ শোকবার্তায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অগ্নিনিরাপত্তায় অবহেলার অভিযোগে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং আহতদের যথাযথ চিকিৎসার দাবি জানান।

নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী এবং তাঁর পরিবারের ছয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি রয়েছেন। দলটির দুই নেতা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এবি পার্টির নেতারা অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে তাঁরা বলেন, আগুনের প্রায় ছয় মাস আগে রিসোর্টটির অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত অনুমোদন না থাকার বিষয়টি ফায়ার সার্ভিসের নজরে এসেছিল। অবহেলার প্রমাণ মিললে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি দেশের সব হোটেল ও রিসোর্টে তদারকি জোরদারের আহ্বান জানান তাঁরা।

18 Oct 26 1NOJOR.COM

ইনানীর রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়েছে এবি পার্টি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।