Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় যাত্রীবাহী একটি বাসকে দ্রুতগতির ভ্যান ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত ও সাতজন আহত হন। স্থানীয় গণমাধ্যম সামা টিভির বরাতে জানা যায়, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং পেছন দিক থেকে আসা ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

মোটরওয়ে পুলিশের মুখপাত্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল, আর ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশে রওনা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের গাফিলতিই এ দুর্ঘটনার মূল কারণ।

25 May 26 1NOJOR.COM

পাকিস্তানে দ্রুতগতির ভ্যানের ধাক্কায় বাস দুর্ঘটনায় ১১ নিহত, ৭ আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।