Web Analytics

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যার জনগণ স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ঢাকায় দায়িত্ব গ্রহণের পর ত্রিবেদীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনগণকে একীভূত জনসংখ্যা হিসেবে উপস্থাপন এবং বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রসত্তা নিয়ে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করা দায়িত্বশীল কূটনীতিকের জন্য অনুচিত। পরওয়ার বলেন, এই মন্তব্যে সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ত্রিবেদী “ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া” বলতে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করার জন্য। তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত এবং ভবিষ্যতে হাইকমিশনারকে আরও সংযত ভাষা ব্যবহারের অনুরোধ জানান।

15 Jun 26 1NOJOR.COM

ভারতের হাইকমিশনারের বক্তব্যে জামায়াতের প্রতিবাদ, সাম্রাজ্যবাদী মনোভাবের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।