রেডিটে এক সাবেক কর্মী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ব্লুভাইন পাঁচ মিনিটের গুগল মিট বৈঠকে ভারতে কর্মরত ৮০ জনকে চাকরিচ্যুত করেছে। ওই কর্মী জানান, ক্ষতিগ্রস্তরা একটি মার্কিন ব্যাংকের গ্রাহক পরিষেবা দলে কাজ করতেন। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ব্লুভাইন এ দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
পোস্ট অনুযায়ী, সাবেক কর্মী সন্ধ্যার শিফটে কাজ করার সময় কর্মীদের হঠাৎ একটি অনলাইন বৈঠকে যোগ দিতে বলা হয়। রাত সাড়ে ৯টার দিকে বৈঠক শুরু হলে জানানো হয়, ভারতের পুরো গ্রাহক পরিষেবা দলকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্মীটির ভাষ্য, সেদিন কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল এবং দিনশেষে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ আসে, যা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল।
রেডিটে প্রশ্নের জবাবে ওই কর্মী বলেন, প্রত্যাশিত ফলাফল দিতে না পারার কারণ দেখিয়ে ভারতের দলটিকে ছাঁটাই করা হয়েছে। হঠাৎ কর্মসংস্থান হারানোর পর নতুন চাকরি খোঁজা নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন। তার দাবি, এই সিদ্ধান্তে ৮০ কর্মী এবং তাদের পরিবারের সদস্যরাও আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।
সাবেক কর্মীর দাবি, পাঁচ মিনিটের অনলাইন বৈঠকে ভারতে ৮০ কর্মীকে ছাঁটাই করেছে ব্লুভাইন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।