Web Analytics

হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার কান চলচ্চিত্র উৎসবে ‘কেরিং উইমেন ইন মোশন টকস’-এ অংশ নিয়ে জানান, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে তিনি কথা বলে যাবেন। ‘হ্যাকস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই তরুণ অভিনেত্রী বলেন, কালো তালিকাভুক্ত হওয়ার ভয় তাকে থামাতে পারবে না। তার মতে, কথা না বলার দায় অনেক বড়, তাই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন শিল্পীর দায়িত্ব।

তিনি বলেন, ফিলিস্তিনি ও তাদের মিত্রদের কণ্ঠস্বরের ধারাবাহিকতার অংশ হতে পেরে তিনি গর্বিত। কান উৎসবে তার নতুন চলচ্চিত্র ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াসমা’ প্রদর্শিত হয় ‘আন সারটেইন রিগার্ড’ বিভাগে এবং ছয় মিনিটের করতালি পায়। সিনেমাটিতে তিনি ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে যৌনতা, শরীর নিয়ে অস্বস্তি, আত্মপরিচয় ও আকাঙ্ক্ষার বিষয় উঠে এসেছে।

বর্তমানে ‘হ্যাকস’-এর শেষ মৌসুম প্রচার চলছে। চরিত্র ‘আভা’কে বিদায় জানানো তার জন্য আবেগপূর্ণ বলে জানান হান্নাহ। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তার সরব অবস্থান এখন হলিউডে বিশেষভাবে আলোচিত।

20 May 26 1NOJOR.COM

কান উৎসবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান বজায় রাখার অঙ্গীকার হান্নাহ আইনবাইন্ডারের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।